ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় দলিতের আয়োজনে এবং আসার গান ইটিএস ইতালি ও কোয়ি'র অর্থায়নে দাঁতের স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মাইল ফর অল এ হলিষ্টিক এ্যাপরোস টু ওরাল হেল্থ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার বৈদ্য। প্রধান অতিথি ছিলেন দলিতের স্বাস্থ্য সমন্বয়কারী উত্তম দাস, চিকিৎসা সম্পর্কিত মূল্যবান আলোচনা করেন ডাঃ (দাঁতের) তন্ময় দেবনাথ, ডাঃ (চোখের) সুরঞ্জিত পাল, সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর প্রভাষ কুমার দাস। উপস্থিত ছিলেন শিক্ষক তপন কুমার মজুমদার, মোঃ হাফিজুর রহমান, বিকর্ণ কুমার ঘোষ, আব্দুস সেলিম, নাহিদা আক্তার, হিমা সুলতানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার রুমা আক্তার। সভায় বক্তারা বলেন, চোখ ও দাঁত মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। তাই আমাদের উচিৎ চোখ ও দাঁতের প্রতি যত্নশীল হওয়া।
