বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৬.২৯ পি.এম
বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠার ইউনিয়নের নারকেলী গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের পলাশ খানের ছয় বছরের ছেলে আসওয়াদ খান (৬) খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
