উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৬.৩২ পি.এম
বরিশাল প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার এমএ জলিল সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে।
স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসীর কাছে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর লাশ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। সূত্রে আরও জানা গেছে, মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির যানের ধাক্কায় ওই নারী ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
