আগৈলঝাড়ায় মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ছয়জন মাদক
ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বিপ্লব মন্ডল (২৪) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া আগৈলঝাড়া থানাধীন পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩) কে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০) কে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ছয়জন আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
