ঢাকা বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০২ পি.এম
আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (৯ সেপ্টেম্বর)  সকালে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা

বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

উপজেলা মহিলা দলের সভাপতি সাদিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, সামসুল হক খোকন ও মান্নান আকন, গৈলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম মোল্লা, উপজেলা জাসাস সভাপতি মো. রাসেল ফিরোজ ও বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির। এছাড়া মহিলা দলের নেত্রী বদরুন্নেসা পরী, চম্পাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।