ঢাকা বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বুধহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লার্টফর্ম এর টট প্রশিক্ষণ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১৮ পি.এম
বুধহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লার্টফর্ম এর টট প্রশিক্ষণ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লার্টফর্ম এর ট্রেইনার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ ট্রেনিং এর আয়োজন করা হয়। 

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউটিশন (গেইন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে রেইনস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও গ্রেইন প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহবুবুল আলম। অনুষ্ঠানে সাশ্রয়ী পুষ্টিকর খাবার, প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিনের খাদ্য গ্রহণের পরিমাণ, খাদ্য প্রস্তুতকরণ ও রান্নার সঠিক পদ্ধতি, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়ের পুষ্টি, শিশুদের পুষ্টি, কিশোর-কিশোরীদের পুষ্টি, বয়স্কদের পুষ্টি, পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের অভ্যাসসহ পুষ্টিকর খাদ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।