ঢাকা বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির শ্রীউলায় ঘের মালিককে রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.৩০ পি.এম
আশাশুনির শ্রীউলায় ঘের মালিককে রক্তাক্ত জখম, থানায় অভিযোগ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘের মালিককে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহত ঘের মালিক কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত্র ৭.৩০ টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

ঘের মালিক লেঃ হেলাল সরদারের ছেলে কামাল হোসেন বাদী হয়ে শ্রীউলা গ্রামের আমিরুল সরদারের ছেলে হেলাল, কামরুল সরদারের ছেলে বিল্লাল, ইব্রাহিম সরদারের ছেলে হারুন সরদার, আক্তারুল সরদারের ছেলে মনিরুল, মৃত ইসমাইল সরদারের ছেলে কামরুল, ইব্রাহিম, মনিরুল ও আনারুল ইসলামের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছেন। বাদী আরজিতে উল্লেখ করেন, অভিযুক্তরা মৎস্য ঘের সংক্রান্ত বিষয়ে বাদী ও বাদীর পরিবারের লোকজনদের সাথে শরুতা সৃষ্টি করে দীর্ঘদিন হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। শ্রীউলা মৌজায় বাদীর পৈত্রিক ও ডিডকৃত ০৩ বিঘা জমির একটি মৎস্য ঘের বাদী নিজেই রক্ষণাবেক্ষণ করেন। প্রতিপক্ষ মৎস্য ঘেরটি জবর দখলের জন্য ষড়যন্ত্র করে আসছিল। গত ৮ সেপ্টেম্বর রাত্র ৭ টায় বাদী আশাশুনি বাজার হতে বাড়ী ফেরার পথে ৭.৩০ টার দিকে শ্রীউলা গ্রামে ফিরোজ গাজীর বাড়ীর পিছনে পাকা রাস্তায় পৌছানো মাত্রই অভিযুক্তরা দা, লোহার রড, জিআই পাইপ, চাইনিজ কুড়াল, চাপাতি ও বাঁশের লাঠি নিয়ে বাদীর পথরোধ করে গালিগালাজ করলে বাদী মৌখিক ভাবে প্রতিবাদ করেন। তখন তারা বাদীকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ও নিলাফোলা জখম করে। হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারতে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। লোহার রডের আঘাতে দুই পায়ের হাটুর নিচে হাড়ভাঙ্গা জখম করে। বাম কাঁধে গুরুতর হাড়ভাঙ্গা জখম করা হয়। বাঁশের লাঠির আঘাতে মাথার মাঝখানে জখম করে। গলায় গামছা পেচিয়ে টান দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। চাইনিজ কুড়ালের কোপে বাম কাঁধে হাড়কাটা জখম প্রাপ্ত হন। এসময় শার্টের পকেটে থাকা নগদ ৫৭০০ টাকা কেড়ে নেয় এবং জামা কাপড় টেনে অনুঃ ১৫০০ টাকার ক্ষতিসাধন করে। বাদীর ডাকচিৎকারে স্বাক্ষীরা সহ পাশের লোকজন এগিয়ে গেলে খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা দ্রুত চলে যায়। বাদীর পরিবারের লোকজন খবর পেয়ে তাকে গুরুতর জখম প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করেন।

হামলাকারীরা এখনো হুমকী ধামকী ও নানা আস্ফালন করে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের আচরণে বাদীর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বাদী পক্ষ।