ঢাকা বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮ জন আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৩.৩১ পি.এম
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮ জন   আসামি গ্রেফতার
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে পূর্বের একটি মামলার ১ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় আদালতের পরোয়ানা ও আইনগত প্রক্রিয়া চলমান ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ৮ আসামিকে বুধবার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান , আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।