আগৈলঝাড়ায় মাদকসহ ২জন গ্রেপ্তার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি রেজাউল ফকিরের বাড়ির সামনে থেকে নগরবাড়ি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে রেজাউল ফকির (৫০) ও একই এলাকার মৃত মোকলেচ ফকিরের ছেলে আসলাম ফকির (৩২) কে দুইশত গ্রাম গাঁজাসহ বুধবার বিকেলে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় আগৈলঝাড়া থানার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বৃহস্পতিবার মামলা দায়ের করে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
