শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধণ
বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতের ৫০ হাজার গাছের চারা বিতরণ কর্যাক্রমের উদ্বোধণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধণ করা হয়।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা। উদ্বোধনী সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধণ করেছেন।
