ঢাকা শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.০২ পি.এম
ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :  ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা শিখন ঘাটতি দূরীকরণ  ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত  নিশ্চিতকরণে অভভাবক,শিক্ষক ও পরিচালনা পর্ষদ সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ।বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সোমা বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি মোঃ হাসেম আলী,তাপস বসাক,তুষার দাস,জি এম নাজির হোসেন,আলতাফ হোসেন শেখ,মাষ্টার আব্দুর সাত্তার, মাহবুব আলম, শেখ ইসহাক আলী, অভিভাবক শেখ আব্দুস সালাম,  টুপাল বিশ্বাস, পলাশ দাস,নাসরিন আরা পলি প্রমুখ।