ঢাকা শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গৌরনদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ১২.৫০ পি.এম
গৌরনদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় যাত্রীবাহি পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর)  সকাল সাড়ে দশটার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও একজন আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

নিহত দুই সন্তানের জনক আরাফাত রহমান বাবু (৩২) আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। গুরুত্বর আহত আসাদুল ইসলাম (৩১) আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহি তাজবী পরিবহন দূর্ঘটনাস্থলের স্পীড ব্রেকার অতিক্রমকালে বিপরিতদিক থেকে আসা বেপরোয়াগতির মোটরসাইকেল স্ব-জোরে পরিবহনের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনেই ছিটকে পরে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃতবলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুত্বর অবস্থায় অপর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানিয়েছেন, দূর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।