ঢাকা শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের নিয়ে ওসির সচেতনতামূলক সভা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.০৯ পি.এম
আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের নিয়ে ওসির সচেতনতামূলক সভা
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাায় শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল ফোনের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  দুপুর ২টার দিকে উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায়

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত থাকা এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ওসি মোহাম্মদ মাসুদ খান শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও নিরাপদ জীবন গঠনে ভালো কাজে মনোযোগী হওয়ার পাশাপাশি ক্ষতিকর ও অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদের দূরে রাখার আহবান জানান। এ সময় রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

ওসি মোহাম্মদ মাসুদ খান আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতার মাধ্যমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।