ঢাকা মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ৯ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.১০ পি.এম
আগৈলঝাড়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫০ হাজার টাকা জরিমানা
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার

টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  রাত ৮টায় উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব সুজনকাঠি এলাকায় একটি চক্র অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা এলাকার আবুল সরদারের ছেলে আরিফ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিরুপম মজুমদার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।