ঢাকা শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.০৭ এ.এম
ডুমুরিয়ায়  চিংড়িতে অপদ্রব্য পুশ, ১০ হাজার টাকা জরিমানা
www.dailyranggaprovat.com

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার মাগুরাঘোনা পাড়ইপাড়া ( জেলেপাড়া) গ্রামে চিংড়িতে অপদ্রব্য পুশ করে মাছের ওজন বাড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালত একশো কেজি চিংড়ি মাছ বিনষ্ট এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এসময় একশো কেজি চিংড়ি মাছ জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মাছে পুশ করার অপরাধে দিলীপ কুমার বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান। 

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, চিংড়িতে অপদ্রব্য প্রয়োগ করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ডুমুরিয়া থানা পুলিশ ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।