নড়াগাতীতে মাদকের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় নড়াগাতী থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ শেখ বুলবুল কবির, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম ও সদস্যসচিব চৌধুরী সাখায়েত হোসেন (ঝুনু)।
বক্তারা বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন এবং এ বিষয়ে মাইকিংও করেছেন। কিন্তু নড়াগাতী থানায় মাদকবিরোধী কার্যক্রমে দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।
