ঢাকা রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১২.৫৬ পি.এম
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ এবং ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলানায়তনে আলোচনা সভা ও পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমির সালমান রনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগ নয়, নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। মশার লার্ভা জমে থাকার মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে।" তিনি ডেঙ্গুমুক্ত কচুয়া গড়তে সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

​উদ্বোধন শেষে উপজেলা চত্বর ও আশেপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা সহকারী  কমিশনার (ভুমি) মোহাম্মদ বদরুদ্দোজা,ওসি তদন্ত হারুনর রশিদ,সমাজসেবা কর্মকর্তা  মোঃ হাসিবুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী রায়হান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আলী হাসান,  বিআরডিবি কর্মকর্তা মোঃ হাসান ইমাম, ডা: জান্নাতুন নাইমা,  কচুয়া প্রেস ক্লাবের সাধারণ  সম্পাদক উজ্জ্বল কুমার দাস, জামায়াতে ইসলামের আমির  সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,ছাত্র-ছাত্রী  ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।