ঢাকা রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০১.২০ পি.এম
কচুয়ায় বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ১২ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—কচুয়া থানাধীন ০৩ নম্বর মঘিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার মল্লিক (৬৫) এবং একই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি সনজয় পাইক (৪৯)। অ্যাডভোকেট দিলীপ কুমার মল্লিক বড় আঙ্গারমানিক গ্রামের মৃত কুমুদ বিহারী মল্লিক এর ছেলে। সনজয় পাইক মঘিয়া গ্রামের নিত্যানন্দ পাইক এর ছেলে।

​পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কচুয়া থানার মামলা নম্বর-০৫ (তারিখ: ৩০/০৯/২৫ খ্রি., জিআর- ৭৫/২৫)-এর পেনাল কোডের ১৪৩/৩৪১/৩০৭/১০৯ ধারা, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৫ ধারার আওতায় তাঁদের গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশ নিরাপত্তায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে কচুয়া থানা পুলিশ।