ঢাকা রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৪.০৭ পি.এম
আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ এবং ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলানায়তনে আলোচনা সভা ও পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগ নয়, নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। মশার লার্ভা জমে থাকার মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। তিনি ডেঙ্গুমুক্ত উপজেলা গড়তে সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

উদ্বোধন শেষে উপজেলা চত্বর ও আশেপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি শামীমুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, আইসিটি কর্মকর্তা মাইনুদ্দিন রাসেল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুস সালাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান মিয়া, উপজেলা খাদ্য পরিদর্শক আবু বকর সিদ্দিক, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. রাসেল ফিরোজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।