ঢাকা সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়া ছাত্রলীগ নেতা ইউপি সদস্য আলআমিন তালুকদার গ্রেফতার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০২.০১ পি.এম
কলাপাড়া  ছাত্রলীগ নেতা ইউপি সদস্য  আলআমিন  তালুকদার গ্রেফতার
www.dailyranggaprovat.com

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের মেম্বার (ইউপি সদস্য) ও ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আল-আমিন তালুকদারকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার   দিবাগত রাত আনুমানিক সাড়ে নয় টায় মাছুয়াখালী গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় বিপুল পরিমান মাদকসহ আল-আমিনের সহযোগিরা পালিয়ে গেছে। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এখবর নিশ্চিত করেন। 

নজরুল ইসলাম আরও জানান, আল-আমিন মেম্বার দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছে। তিনি ওখানকার বড় ধরনের ইয়াবা কারবারি। সবশেষ ১০ তারিখ রাতে ইয়াবার একটা চালান টিয়াখালীতে আনেন। ওই রাতে পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে আল-আমিনের হোতা ও সহযোগী চারজনকে পুলিশ ২০২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।