ঢাকা সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বরিশালে গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.২০ এ.এম
বরিশালে গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : সারা বাংলাদেশের ন্যায় বরিশালে দুই দিনব্যাপী গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)'র আয়োজনে রবিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ​

এ উপলক্ষ্যে মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়িতে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দু'দিনব্যাপী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এসএমসি এবং এসএমসি ইএল-এর পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দীকুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন আহমেদ, এসএমসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)'র ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির প্রমুখ।

​উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত গর্ভবতী মায়েদের সাথে কুশল বিনিময় করে তাদের মাঝে ১৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এসএমসি’র মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ‘ফুল কেয়ার’ বিতরণ করেছেন।