ঢাকা সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় মাদকসহ ২জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৫.১০ পি.এম
আগৈলঝাড়ায় মাদকসহ ২জন গ্রেপ্তার
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার (১৩ সেপ্টেম্বর)  রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা এলাকার ফরমান খানের বাড়ির পাশের রাস্তায় বসে মাদক বেচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে আমবৌলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. রনি মিয়া (২৪) ও একই এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাকিব (৩২) কে ৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আজ সোমবার মামলা দায়ের করে। সোমবার (১৪ সেপ্টেম্বর)  সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।