ঢাকা সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৫.১৩ পি.এম
সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসা মাঠে কাজী আশরাফের জানাজা অনুষ্ঠিত হয়। পরে লক্ষ্মীপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি লোহাগড়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় কর্মরত ছিলেন।

স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকালে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে একটি দোলা পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সং*ঘ*র্ষ হয়।

এতে কাজী আশরাফ গুরুতর আ*হ*ত হন। তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আ*হ*ত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে তিনি মা*রা যান।