কাদাকাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী আঃ হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হান্নান।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাদাকাটি হাজিরহাট থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রাটি কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি, যদুয়ারডাঙ্গা, টেংরাখালী, তেঁতুলিয়া, মিত্র তেঁতুলিয়া, টেকাকাশিপুর, শ্রীরামকাটিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
শোভাযাত্রায় কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, সহ-সাধারণ সম্পাদক সফিউল সানা, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, প্রচার সম্পাদক শহিদুল সরদার, সহ-প্রচার সম্পাদক জব্বার সরদার, সহ-সভাপতি মান্নান সরদার, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি শামসুল মোড়ল প্রমুখ অংশ নেন। এছাড়া ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন সরদার, ২ নং ওয়ার্ডের সভাপতি খোকন সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল সরদার, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের সভাপতি আক্তারুল গাজী, সহ-সভাপতি রমজান গাজী ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, ৮ নং ওয়ার্ডের সভাপতি করিম গাজী ও সাধারণ সম্পাদক কালাম সরদার, ৯ নং ওয়ার্ডের সভাপতি কবির গাজী, সাধারণ সম্পাদক সবুজ সরদার, আফসার গাজী এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রসূলসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা চলাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক তৎপরতারও জানান দেওয়া হয়েছে বলে তারা জানান।
