কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। শিশু থেকে বিভিন্ন শ্রেণির ফলাফল ঘোষণা করেন প্রত্যেক শ্রেণির শ্রেণিশিক্ষকবৃন্দ। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে প্রত্যেক শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম, মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক, স্বপন কুমার দে, আমজাদ হোসেন প্রমুখ। একই অনুষ্ঠানে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
