ঢাকা বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাতক্ষীরার কলারোয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.০৩ পি.এম
সাতক্ষীরার কলারোয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ২
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালীন ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে   

কলারোয়া বাজারের গরুর হাট মোড় সংলগ্ন বেত্রবতী ব্রিজের ওপর এ আটক ও উদ্ধারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কলারোয়া থানা পুলিশের বিশেষ চেকপোস্ট ডিউটি চলাকালীন দুই ব্যক্তিকে থামিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মাজেদ গাইনের ছেলে বেলাল হোসেন ও শংকরপুর গ্রামের ইসলাম আলী সানার ছেলে সাজু সানার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে পুলিশ তাদের আটক করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের কাছে এই আটক ও উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।