ঢাকা শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৫৪ পি.এম
কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার রোধ, পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে কালিগঞ্জ ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে এবং রূপান্তরের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং বড় ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।এ সময় প্রশিক্ষক খালিদ লামি প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব, এর ব্যবহার কমানোর উপায় এবং পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবনসহ স্থানীয় পরিবেশ রক্ষায় প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিওকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যরা।