তেরখাদায় হোমিও চিকিৎসক পরিষদের মতবিনিময়
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : তেরখাদা উপজেলা হোমিও চিকিৎসকদের সঙ্গে ঔষধ প্রশাসনের এক মতবিনিময় সভা ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে স্থানীয় নুরানী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিও পরিষদ তেরখাদা উপজেলা শাখার সভাপতি ডা. মো. ওবাইদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঔষধ প্রশাসনের উপপরিচালক আব্দুল বারী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাদ্দাম হোসেন। ডা. নাহিদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ডা. ফেরদাউস আলম, ডা. নিমাই মোহান্ত, ডা. যোবায়ের হোসেন ও ডা. মাহফুজুর রহমান। সভায় বক্তারা হোমিও চিকিৎসকদের বৈধ লাইসেন্স গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসাসেবা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বানও জানানো হয়।
