ঢাকা শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি হোসেন আলীর যোগদান

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০২.৫৯ পি.এম
কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি হোসেন আলীর যোগদান
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ হোসেন আলী যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) তিনি নড়াগাতী থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মোঃ হোসেন আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা ঝিনাইদহ। তিনি মহেশপুর থানার শিবানন্দপুর গ্রামের বাসিন্দা।

নড়াগাতী থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিমের স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ হোসেন আলী।