ঢাকা শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার সালামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এস.এম. আশিকুর রহমান সুমন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.৩৪ পি.এম
কালিয়ার সালামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এস.এম. আশিকুর রহমান সুমন
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার ৫নং সালামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এস.এম. আশিকুর রহমান সুমন। তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

এস.এম. আশিকুর রহমান সুমন কালিয়া উপজেলা বিএনপির সদস্য। তিনি এর আগে নড়াইল জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নড়াইল জেলা ছাত্রদল ও সালামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এস.এম. আশিকুর রহমান সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর সমর্থকেরা তাঁকে সৎ, শিক্ষিত, যোগ্য ও সমাজসেবী ব্যক্তি হিসেবে তুলে ধরছেন। তবে এসব মূল্যায়ন স্থানীয়দের মতামত ও সমর্থকদের বক্তব্য হিসেবে বিবেচিত।

চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. আশিকুর রহমান সুমন বলেন, “সালামাবাদ ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, শিক্ষা ও সামাজিক কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সালামাবাদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনের তফসিল, প্রার্থিতা ও প্রতীকসংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভরশীল।