আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : মাসব্যাপী গণসংযোগ অভিযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশাশুনি বাজার জামে মসজিদ থেকে এ গণসংযোগ কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ আশাশুনি সদর বাজার চত্বর ও বিভিন্ন দোকানে উপস্থিত ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং গণসংযোগ অভিযানের লিফলেট বিতরণ করেন।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর প্রফেসর আব্দুস সবুর, উপজেলা আমীর ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আফসার মুর্তজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনারুল হক, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি প্রভাষক যুবাইরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি মাসব্যাপী গণসংযোগ অভিযানের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
