বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা মিতালী কচিকাঁচার মেলার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৬ ও ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণি বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নলতা জেলা পরিষদ অডিটরিয়ামে অত্যন্ত যাক জমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নলতা মিতালী কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাকি আল -বাকী এর সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, প্রমূখ। অনুষ্ঠানে 2025 সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মেডেল দিয়ে সংবর্ধনা পূরণ করা, এরমধ্যে নলতা মাধ্যমিক বিদ্যালয়, কেবি আসানুল্লাহ ফ্রি ক্যাডেট স্কুল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বমোট ৫৪ শিক্ষার্থী প্রত্যেককে মেডেল পরিয়ে দেওয়া হয়। ও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে লতা মিতালী কচিকাচা মেলার সাংস্কৃতিক টিমের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
