আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গতকাল শনিবার উপজেলার গৈলা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম বরিশাল নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি ‘বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই মাসুদ ও এসআই সেলিম রেজার নেতৃত্বে নতুন হাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
