ঢাকা রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাগুরাঘোনা চেয়ারম্যান প্রার্থী আরশাফুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১১.০৮ পি.এম
মাগুরাঘোনা চেয়ারম্যান প্রার্থী আরশাফুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা
www.dailyranggaprovat.com

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার  মাগুরাঘোনা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরশাফুল ইসলাম শেখ শনিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শেষে সন্ধ্যার পর বাদুড়িয়া বাজারে ভোটারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাস, বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা মাষ্টার হাফিজুর রহমান, মোঃ আক্তারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলমগীর কবির সবুজ, আব্দুল হালিম শেখ, জাহিদুর চতুর, শেখ ইমরান হোসেন, এনামুল শেখ, আলী মুনছুর প্রমুখ। 

এ সময় তিনি বাদুড়িয়া সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মোহতামিম মুফতি আব্দুস সবুর হুজুরের দোয়া প্রার্থনা ও কুশল বিনিময় করেন। সভায় তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আপনাদের শাসক নয়, সেবক হিসেবে থাকবো।