ঢাকা সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাভক সদস্য নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৫৩ পি.এম
ডুমুরিয়ার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাভক সদস্য  নির্বাচন সম্পন্ন
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডি অভিভাবক সদস্য  নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে  বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ৪ বছর পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫০৯ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে, নির্বাচনে ২টি প্যানেলে ১০জন প্রার্থী অংশ গ্রহণ করেন।নির্বাচনে বিজয়ীরা হলেন কোমরাইল গ্রামের তরিকুল ইসলাম(১৭৭), আন্দুলিয়া গ্রামের মোঃ মাইদুল ইসলাম (২২০), কৃষ্ণনগর গ্রামের মহানন্দ কুমার মল্লিক(২০০), দেড়ুলী গ্রামের শিবাজী সরকার (২০৩),সংরক্ষিত মহিলা পদে রাবেয়া বেগম (১৯৫)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুন বলেন, ৪ বছর পর বিদ্যালয়ে একটি উন্নয়নমুখী এবং যোগ্য অভিভাবক সদস্য  নির্বাচিত হয়েছেন। তারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।