ঢাকা সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৫৮ পি.এম
কালীগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি : সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, শান্তি বিনিয়োগ  করুন  সকলের জন্য, সর্বত্র প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুচিত হয়েছে। রবিবার ২০ সেপ্টেম্বর ১০ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পিস ফেসিলিটার  গ্রুপ পি জি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে  মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পিএফজি গ্রুপের সাবেক প্রিস এম্বাসেডর  কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা  রওশনারা খানম সহকারী শিক্ষক কাওসার আলী, জাহিদ  হোসেন, প্রমূখ। এ সময় বক্তারা সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক মানুষের  বিরাজমান সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে  শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য  তুলে ধরেবিশ্ব শান্তি দিবসের  ত তৎপর্যয় তুলে ধরে  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।