ঢাকা সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ১০.০৫ পি.এম
বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান (২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের তৃতীয় তলায় নিজ কক্ষে তাকে স্বজনরা মৃত অবস্থায় দেখতে পায়। 

ওই ফ্লাটে তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। 

পারিবারিক সুত্রে জানা গেছে, তৃতীয় তলায় ফয়সালের পাশের দুই ফ্লাটে তার অপর দুই ভাই সুমন খান ও সজিব খান এবং নিচতলায় জামাল খান পরিবার নিয়ে বসবাস করে আসছেন। 

ফয়সাল খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন খান ও বন্দর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জামাল খানের ছোট ভাই।

ফয়সাল বানারীপাড়া বন্দর বাজারে একটি বরফ কল পরিচালনা করতেন।

তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এটি স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা, না হত্যা এনিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অপরদিকে তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল কারন জানা যাবে।