ঢাকা সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাগেরহাটের কচুয়ায় সদর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.১৬ এ.এম
বাগেরহাটের কচুয়ায় সদর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় কচুয়া সদর ইউনিয়ন বিএনপির এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা বিএনপির উদ্যোগে রোববার (২০ সেপ্টেম্বর)  বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

​কচুয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ফিরোজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

যুবদল নেতা শিকদার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম  তৌহিদুল ইসলাম, সাবেক সহসভাপতি হাজরা আসাদুল  ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক শেখ মো: জাহাঙ্গীর হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি'র  আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  সিকদার মুশফিকুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ,উপজেলা যুবদল নেতা অলিউল রাসুল অলি,  এমদাদুল হক মাসুদ, সরদার সুমন, শেখ সুজন,  উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুন মুক্তি,  ছাত্রদল নেতা রিয়াজ সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।   সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন  দলীয় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক আহ্বান জানান। বক্তৃতা শেষে নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসীরা দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এর প্রতিবাদে জেলা পরিষদ বাগেরহাটের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকিরের নেতৃত্বে উপজেলা বিএনপি' ও সহযোগী সংগঠনের  উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বিএনপি অফিসের সামনে থেকে বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিসের এসে  শেষ হয়।