ঢাকা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪০ পি.এম
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন  অতিরিক্ত জেলা প্রশাসক
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : ”আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝরে পড়া মুক্ত " এবং  "শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়" এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।  দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে সোমবার ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও জোৎসা বালার যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন সিংহ, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফাতেমা খাতুন, সখিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সাজু পারভিন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপকারভোগী শিক্ষার্থী আল আমিন, শাহিনুর রহমান ও আয়েশা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করেন এবং সকলকে শিশুদের প্রতি যত্নশীল হওয়া ও তাদের ভবিষ্যতের কান্ডারী হিসেবে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে শিশু চাইল্ড ফোরামের সভাপতি অনামিকা পাড় সকলকে শপথ বাক্য পাঠ করান। শেষে অতিথিবৃন্দ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা সম্বলিত ফলক উন্মোচন করেন।