পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমিতে দাঁড়িয়ে প্রিয় নড়াইলবাসী এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি।
মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নড়াইলকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেন এবং নড়াইলের প্রতিটি পরিবারে সুখ, শান্তি ও স্বস্তি দান করেন। সকলের জীবনে বরকত, রহমত ও সফলতা নসিব করুন।
দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের সুসংহত প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, মহান আল্লাহ যেন তাদের প্রচেষ্টা কবুল করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।
আসুন, পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নড়াইল গড়ে তোলার প্রত্যয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করি।
মহান আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন।
আমিন।
