মহম্মদপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।
জাতীয় নজরুল বর্ষ উপলক্ষে ২১ সেপ্টেম্বর সকাল ১১ টায় এই আয়োজনে নৃত্য, নজরুল সংগীত, ,চিত্রা অংকন,রচনা, অভিনয়, কবিতা আবৃত্তি, উপস্হিতি বক্তব্য প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসার পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে পৃথক গুরুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো: সাদমান আকিব,আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক (অবঃ) মো: ওসমান আলী,প্রাথমিক শিক্ষা অফিসার সুধাংশ কুমার বিশ্বাস , একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দার, তথ্যসেবা কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমিলিয়া জামান সেতু,বিশিষ্ট নাট্যকার ও কলামিস্ট মো: সালাহউদ্দীন আহম্মেদ মিল্টন,অন্তরা সাংস্কৃতিক গোষ্টীর সভাপতি দিলিপ কুমার বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন জাতীয় কবি কাজি নজরুল ইসলাম ১৩০৬ সালে ১১ ই জৈষ্ট ভারতের পশ্চিম বংগের বর্ধমান জেলায়গ চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দারিদ্র নানা প্রতিকুলতার সংগে লডাই করে বেডে উঠেন। পরবর্তী সময় সাহিত্য, সংগীত,সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার সাংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন। নজরুলের সৃস্টি শীল জীবন ছিল ২৩ বছর। এই সল্প সময়ে তিনি গান, কবিতা, উপন্যাস, প্রবন্ধ,নাটক,বাংলা সাহিত্যের নতুন মাত্রা দেয়।
বাংলা সাহিত্য প্রেমিদের কাছে বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি তহলেও তার সৃস্টি কর্মের বিস্তার অনেক বৃহৎ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি মধ্যে প্রথম স্হান অর্জনকারী শিক্ষার্থীগন আগামীতে জেলা পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ অর্জন করে।
