দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন, মন্টু চেয়ারম্যান নির্বাচিত
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা ইউসিসিএ লিঃ এর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মিজানুর রহমান মন্টু ৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ২৪ ভোট। সোমবার ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৪জন জন। তাদের মধ্যে ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি ২জন ভোটার তাদের ভোট প্রদান করা থেকে বিরত থেকেছেন। নির্বাচনে মোট ৩জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে তালা উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আশাশুনি উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ আলী ও জেলা সমবায় অফিসের কর্মকর্তা জাফর ইকবাল সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত ৫মাস আগে দেবহাটা ইউসিসিএর কমিটির মেয়াদ শেষ হওয়ার কারনে ভোটের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভোটের মাত্র ২দিন আগে এক প্রার্থীর আদালতে মামলা করার কারনে বিজ্ঞ আদালতের নির্দেশে ভোট প্রক্রিয়া স্থগিত হয়। পরে মামলার কার্য্যক্রম শেষ হলে পুনরায় সমবায়ীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে এবং কঠিন নিরাপত্তার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয। এতে মিজানুর রহমান মন্টু চেয়ারম্যান নির্বাচিত হন। উল্লেখ্য, মিজানুর রহমান মন্টু ইতিপূর্বেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সকল সমবায়ী ও ভোট কার্য্যক্রমে নিয়োজিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
