ঢাকা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৫৮ পি.এম
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে শিশু ও যৌন পাচার এবং শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সখিপুর ইউনিয়ন পরিষদে রাইটস যশোর (RIGHTS Jessore)-এর বাস্তবায়নে এবং ‘দ্যা ফ্রিডম ফান্ড’ (The Freedom Fund)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত “Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সখিপুর ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান সাজু পারভীনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুস আলী। এছাড়া্ও  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  ইউপি সচিব গোলাম রব্বানী ও রাইটস যশোরের প্রতিনিধি প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম। বিষয় ভিত্তিক উপস্থাপনা ও সভার সার্বিক সমন্বয় করেন সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।

সভায় প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন সখিপুর ইউনিয়নকে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে পরিচালিত এ প্রকল্পের জন্য নির্বাচিত করায় রাইটস যশোরকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় বক্তারা শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা, ঝুঁকিপূর্ণ শিশু চিহ্নিতকরণ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শিশু সুরক্ষায় ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।