ঢাকা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শত্রুতার আগুনে পুড়লো কৃষকের গরু-ছাগল

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.০৩ পি.এম
শত্রুতার আগুনে পুড়লো কৃষকের গরু-ছাগল
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :  পূর্ব শত্রুতার জেরধরে রাতের আধারে কৃষকের গোয়াল ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী কৃষকের একটি গর্ভবতী গাভী, ৩টি ছাগল ও ৮টি হাঁস মারা গেছে। রোববার দিবাগত রাত সাড়ে বারটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কৃষক কেরামত মাঝির গোয়াল ঘরে এই কান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দাবি, পূর্ব শত্রুতার জেরধরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তারা আইনগত সহায়তা নেবেন। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৃষক কেরামত মাঝির গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি গরু ও চারটি ছাগল মারা যায়। এতে কমপক্ষে ওই কৃষকের ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে