ঢাকা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওসির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.০৫ পি.এম
আগৈলঝাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওসির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহারের অপব্যবহার রোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা।

​প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

​সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।