ঢাকা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.৩৪ পি.এম
কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে  নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত  ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান,কালিগঞ্জ কলেজের  অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের চিফ ইন্সপেক্টর বিশ্বজিৎ কুমার বৈদ্য, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সভায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থীদের অংশ গ্রহণ নিশ্চিত করা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। 

তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের 

চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সম্মিলিত ভাবে কাজ করা প্রয়োজন।