আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।
রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের সহায়তায় ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, জেলা জার্নালিজম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, আশাশুনি বাজার কমিটির সেক্রেটারী এবি আলমগীর পিন্টু, ইয়াহিয়া ইকবাল, প্রভাষক আশরাফুল ইসলাম, এনজিও সমন্বয় কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ, আইডিয়ালের মিহির কান্তি, ইয়ুথ ফর সুন্দরবনের আসাদুল্লাহ আল মাসুদ, ইমাম এরশাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহ ক্ষতিকর দিক সম্পর্কে এবং ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পেতে দুষণমুক্ত কার্যক্রমে সম্পৃক্ত হতে উদ্যোক্তা তৈরির ব্যাপারে বিভিন্ন লাভজনক কার্যক্রম সম্পর্কে প্রজেস্টেশন উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
