ঢাকা বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

যশোরের দুই দিনব্যাপী শান্তি উদ্যোগে স্থায়িত্বশীলতা নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.১০ পি.এম
যশোরের দুই দিনব্যাপী শান্তি উদ্যোগে স্থায়িত্বশীলতা নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : মাল্টি স্টোক হোল্ডার ইনিশিটিয়েভ ফর  পিস এন্ড স্টেবিলিটি প্রকল্পের আওতায় সংঘাত নয় শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তি উদ্যোগে স্থায়ীশীলতা নিশ্চিতকরণ বিষয়ক ২১ ও ২২ সেপ্টেম্বর দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে যশোর আর আর এফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে খুলনা বিভাগের ৮টি জেলার পিএফজি গ্রুপ ও ওয়াইপিএফ জি গ্রুপ এর ৩৬ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষনে বর্তমান ডিজিটাল পদ্ধতিতে ডিভাইস এর  মাধ্যমে  প্রশিক্ষণ প্রদান করেন ধারণা দেওয়া হয়, সালিশের মধ্যস্থতা, মধ্যস্থতার কৌশল, সংঘাত এড়িয়ে শান্তি ও সম্প্রীতির  নিরপেক্ষতা এবং গোপন  অবলম্বন, ডিজিটাল ভুল তথ্য, ষড়যন্ত্রমূলক মিথ্যা, ক্ষতিকর সত্য বিষয়,  নৈতিক নেতৃত্ব, শান্তি প্রতিষ্ঠায় নৈতিক ধারন ও গুণাবলী, পরিস্থিতি বুঝে উদ্যোগ শালীস বিচার ব্যবস্থা পিএফজি গ্রুপের সদস্যদের করণীয় বিষয়ে কুইজের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন আমিনুর রহমান ও খোরশেদ আলম। সহযোগিতায় ছিলেন জেলা সমন্বয়কারী আবু তাহের ও আশরাফুল আলম। সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ কুইজ উত্তর দাতাদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এ প্রশিক্ষণে খুলনা বিভাগেরর পৃথক ৮টি উপজেলার ৪৮জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।