ঢাকা বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.৫৭ পি.এম
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ
www.dailyranggaprovat.com

★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন।

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে বৃষ্টিপাতের মধ্যে পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টেজ সিমেন্টের খুঁটি ভেঙে পড়েছে ইজিবাইক ও হোটেলের উপর। অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে পথচারী ও হোটেলে থাকা লোকজন। খুঁটির নিচে চাপা পড়ে ইজিবাইক ও হোটেলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ২.৪৫ টার দিকে জনতা ব্যাংক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আশাশুনি বাজার, উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল বাসাবাড়িতে বিদ্যুৎ, ডিস ও ওয়াইফাই লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মড়মড় শব্দ করে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে  হোটেলের আবির হোটেলের সামনের অংশ, ধান্যহাটি গ্রামের গণেশের ইজিবাইক ও রাস্তার ওপর পড়ে। খুঁটির সঙ্গে থাকা বৈদ্যুতিক, ডিস ও ইন্টারনেটের তার ছড়িয়ে পড়ে সড়ক জুড়ে। ইজিবাইক চালকসহ অনেকে এসময় হোটেলে খাচ্ছিলেন। বৃষ্টির কারনে রাস্তায় যানবাহন ও পথচারী না থাকায় এবং হোটেলের সামনে অংশে খুঁটি পড়ায় অল্পের জন্য প্রাণহানি ঘটেনি। আশপাশে থাকা লোকজন দ্রুত দৌড়ে নিরাপদে সরে যায়।

খবর পেয়ে আশাশুনি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে খুঁটি ও তার সরিয়ে নিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।

আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, “লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত খুঁটি পুনঃস্থাপন করে বিদ্যিৎ লাইন চালু করা হবে বলে তিনি জানান।”

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করেছেন। দ্রুত বিদ্যুৎ লাইন চালুর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলেন।

স্থানীয়দের দাবি, জনবহুল আশাশুনি বাজার এলাকায় দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং তারগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হবে।