ঢাকা বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ৩নং মঘিয়া ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.০৩ পি.এম
কচুয়ায় ৩নং মঘিয়া ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

​আয়শা সিদ্দিকা বুলু, কচুয়া (বাগেরহাট) থেকে : ​বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৩নং মঘিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় আন্ধারমানিক হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।

মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

মঘিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শেখ ওবায়দুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও যৌথ বর্ধিত সভায় বক্তৃতা করেন   ও উপস্থিত  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিকদার মুশফিকুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, উপজেলা যুবদল নেতা অলিউল রাসুল অলি, এমদাদুল হক মাসুদ,  শেখ সুজন, উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি,যুবদল নেতা রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা শেখ  রিয়াজ, স্বেচ্ছাসেবক দল নেতা  বাবু, আনিসুল ইসলাম আনিস সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

​প্রধান অতিথি তার বক্তব্যে দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক নানা পরামর্শ দেন এবং নতুন সদস্যদের দলে যোগদানের আহ্বান জানান।